আজভ সাগর থেকে বিচ্ছিন্ন ইউক্রেন

রুশবাহিনী আজভ সাগর থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করে ফেলেছে। 

শনিবার (১৯ মার্চ) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, শুক্রবার (১৮ মার্চ) শেষ দিকে আজভ সাগর থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করে ফেলেছে রাশিয়া। এর মাধ্যমে তারা দোনেৎস্ক অঞ্চলে আংশিক সফলতা পেয়েছে।

এর আগে, শুক্রবার রাশিয়া মারিওপোলে নিজেদের অবস্থান শক্ত করার কথা ঘোষণা করেছিল। 

আজভ সী'র তীরবর্তী শহর মারিওপোলের কৌশলগত অবস্থানের কারণে প্রেসিডেন্ট পুতিনের এই বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই শহরটি রুশ বাহিনীর টার্গেটে পরিণত হয়।


একাত্তর/জো