প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একটি অস্ত্র ভাণ্ডার ধ্বংসের কথা স্বীকার করেছে রাশিয়া।
শনিবার (১৯ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার হাইপারসনিক অ্যারোব্যালিস্টিক মিসাইল কিনজাল ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের ডেলিয়াটিন গ্রামে ক্ষেপণাস্ত্র এবং বিমানের গোলাবারুদ ধারণকারী একটি ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করেছে।
এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, কিনজাল মিসাইলটি দুই হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে ছুটতে পারে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করারও সক্ষমতা রয়েছে।
আরও পড়ুন: আজভ সাগর থেকে বিচ্ছিন্ন ইউক্রেন
শব্দের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে ১,১২৫ ফুটের মতো। অনেক সামরিক জেট বিমান বা কনকর্ডের মতো যাত্রীবাহী বিমানও এর চেয়ে বেশি দ্রুত অর্থাৎ'সুপারসনিক' গতিতে উড়তে পারে। কিন্তু একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ থেকে নয় গুণ বেশি গতিতে ছুটতে পারে।
বর্তমানে বিশ্বের আটটি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছে।
একাত্তর/এসজে