রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে ১৪ শতাংশ। ইউক্রেনে হামলার পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ কারণে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে।
সরকারি হিসাবে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম গত সপ্তাহে ১৪ শতাংশ বেড়েছে, যা ২০১৫ সালের পর সর্বোচ্চ। একই সাথ বাড়ছে মূল্যস্ফীতি।
এরই মধ্যে ডলারের বিপরীতে রুবলের দরও কমেছে উল্লেখযোগ্যভাবে। চলতি বছর রাশিয়ান মুদ্রার ২২ শতাংশ পতন হয়েছে। এর ফলে দেশটির আমদানি ব্যয় অনেক বেড়েছে।
এর ফলে দেশটির আমদানি ব্যয় অনেক বেড়েছে। রাশিয়ার ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিক সার্ভিস জানিয়েছে, নির্দিষ্ট কিছু অঞ্চলে চিনির দাম বেড়েছে ৩৭ দশমিক এক শতাংশ।
সম্প্রতি পণ্য নিয়ে বিবাদে জড়িয়ে পরার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে, সুপারশপে চিনির জন্য কাড়াকাড়ি করছেন ক্রেতারা।
আরও পড়ুন: অ্যান্টার্কটিকায় ক্ষয়ে গেছে বিশাল আকারের বরফখণ্ড
রাশিয়ার অর্থ মন্ত্রণালয় বুধবার জানায়, গত সপ্তাহে দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক পাঁচ শতাংশে। যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের রোষানলে রুশ সরকার। আসতে থাকে একের পর এক নিষেধাজ্ঞা।