পুতিনকন্যাদের ওপর নিষেধাজ্ঞা দিলো ব্রিটেনও

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কন্যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। 

শুক্রবার (৮ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাথে যৌথ উদ্যোগের ধারাবাহিকতায় পুতিনের দুই কন্যা কাতেরিনা ভ্লাদিমিরোভনা তিখোনোভা ও মারিয়া ভ্লাদিমিরোভনা ভরোন্তসোভার নাম ব্রিটেনের নিষেধাজ্ঞার তালিকায় যোগ করা হয়েছে। 

এছাড়াও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কন্যা ইয়েকাতেরিনা সেরগেয়েভনা ভিনোকুরোভার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটেন জানায়, 'ক্রেমলিনের ঘনিষ্ঠ মহলের বিলাসী জীবনযাপন'কে টার্গেট করে এসব নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। 

আরও পড়ুন: লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি নারী হত্যায় একজনের কারাদণ্ড

যুক্তরাজ্য সরকারের তথ্য অনুযায়ী, পুতিনের প্রায় দুইশ' ৭৫ বিলিয়ন পাউন্ডের সম্পত্তি এখন পর্যন্তও বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে জব্দ করা হয়েছে। 

এর আগে গত ৬ এপ্রিল ভ্লাদিমির পুতিনের দুই কন্যা ও সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। 


একাত্তর/এসজে