প্রথমবার প্রকাশ্যে এলো ডুবন্ত রণতরী মস্কোভার ছবি

কৃষ্ণসাগরে রাশিয়ার মৃত্যুদূত হিসেবে পরিচিত মস্কোভা রণতরী ইউক্রেনীয় হামলায় ডুবে যাওয়ার প্রথম ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। প্রচার হয়েছে সামাজিক মাধ্যমে। 

মস্কোভা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্যতম দাপুটে নৌ অস্ত্র ছিলো। মস্কোভায় বিস্ফোরণের জেরে অস্ত্রাগারে আগুন ধরে যায়। তাতেই ভারসাম্য হারিয়ে ডুবে গিয়েছে এই রণতরী।

তবে ইউক্রেন দাবি করেছে, তাদের ছোঁড়া মিসাইল আক্রমণেই কুপোকাৎ হয়েছে সোভিয়েত আমলের এই রণতরী। যা প্রায় ৪০ বছর ধরে রাশিয়াকে সফলভাবে সেবা দিয়ে আসছে।

মিসাইল ক্রুজার মস্কোভাকে প্রায় ৫০০ জন রুশ নাবিক কর্মরত ছিলেন। মস্কো জানিয়েছে, সব নাবিককে নিরাপদে উদ্ধার করে ক্রিমিয়া দ্বীপের সেভাস্তোপল ঘাটিতে ফেরত নেয়া হয়েছে।

তবে টুইটারে আসা এসব ছবি এবং ভিডিও’র সত্যতা কোন পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও কিছু বলা হয়নি। 


একাত্তর/এসি