রাশিয়ার কাছে ফ্রান্স ও জার্মানি কয়েক মিলিয়ন মার্কিন ডলারের সমরাস্ত্র বিক্রি করেছে। ২০১৪ সালের পর বিক্রি করা এসব অস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার হতে পারে।
শনিবার (২৩ এপ্রিল) দ্য ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে এসব তথ্য পাবার কথা জানিয়েছে প্রভাবশালী দৈনিকটি।
প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর কাছে ক্ষেপণাস্ত্র, বন্দুক, রকেট, ট্যাংকের থার্মাল ইমেজিং ক্যামেরা ও যুদ্ধবিমানের নেভিগেশন সিস্টেম বিক্রি করা হয়েছে।
ইতালি, ব্রিটেন, অস্ট্রিয়া, বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্রও দেশটির কাছে অস্ত্র বিক্রি করেছে। আট বছর আগে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখলের পর মস্কোর উপর আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব অস্ত্র বিক্রি করে তারা।
ফ্রান্স ও জার্মানি ২৯৫ মিলিয়ন ডলারের অস্ত্রসরঞ্জাম রাশিয়াকে সরবরাহ করেছে। যদিও জার্মানি জানায়, জননিরাপত্তার কথা বলায় মস্কোর কাছে অস্ত্র বিক্রি করেছে বার্লিন।
২০১৪ সালে রাশিয়া ক্রামিয়া দখলের সময় ফ্রান্স ও জার্মানি রাশিয়াকে ২৯৫ মিলিয়ন ডলারের অস্ত্র দেয়। আট বছর বিষয়টি অপ্রকাশিত থাকার পর ইইউ শনিবার তা গণমাধ্যমকে জানায়।
আরও পড়ুন: ইরানের জেনারেলের ওপর হামলা, দেহরক্ষীর মৃত্যু
ইইউ আরও জানায়, চলতি মাসের শুরুতে ইউরোপের কমপক্ষে ১০টি সদস্য রাষ্ট্র রাশিয়ার কাছে ৩৭৭.৫১ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় করে। ইউরোপীয় ইউনিয়নকে এ নিয়ে মুখ না খোলার জন্য সেসব সদস্য রাষ্ট্র বাধ্যও করে।
যে সব কোম্পানি রাশিয়ার কাছে অস্ত্র রপ্তানি করেছে তাদের শতকরা ৭৮ শতাংশ ছিল ফ্রান্স ও জার্মানির। ধারনা করা হচ্ছে, সেই সব অস্ত্র রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে।
একাত্তর/এসি