রুশ বাহিনী ইউক্রেনের সিভিয়েরোডোনেটস্কর একটি সেতু ভেঙে ফেলছে। যেটি ওই শহরের সাথে অন্য শহরগুলোর যোগাযোগের মাধ্যম ছিলো।
এ সেতু ধ্বংসের ফলে এখন বেসামরিক লোকজনও শহরটি ত্যাগ করতে পারবে না বলে রোববার (১২ জুন) জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর রয়টার্সের।
ভিয়েরোডোনেটস্ক শহরটি এখন দুই বাহীনির জন্যই গুরুত্বপূর্ণ। কারণ পূর্বাঞ্চলীয় ডনবাসের নিয়ন্ত্রণের লড়াইয়ে এটি এখন কেন্দ্রবিন্দু।
ইউক্রেনের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ান বাহিনীর হামলা শুরুর পর থেকে ভিয়েরোডোনেটস্ক শহরের বিভিন্নস্থানে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে।
লুহানস্ক প্রদেশের গভর্নর সেরহি গাইদাই বলেছেন, ইউক্রেনীয় এবং রাশিয়ান বাহিনী রোববার সেখানে রাস্তায় রাস্তায় লড়াই করছে।
আরও পড়ুন: ভারতের ফ্যাশন ডিজাইনারের রহস্যজনক মৃত্যু
তিনি জানান, রাশিয়ান বাহিনী শহরের অধিকাংশ দখল করে নিয়েছে কিন্তু ইউক্রেনীয় সেনারা একটি শিল্প এলাকা এবং রাসায়নিক কারখানার নিয়ন্ত্রণে রয়েছে যেখানে শত শত বেসামরিক লোক আশ্রয় নিচ্ছে।
একাত্তর/আরএ