রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের শস্য রপ্তানিতে কোনো ধরণের বাধা সৃষ্টি করবে না রাশিয়া; বরং শস্য পরিবহন ও বন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে মস্কো।
বৃহস্পতিবার (৩০ জুন) ক্রেমলিনে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সঙ্গে সাক্ষাতকালে এ কথা জানান পুতিন।
এসময় পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ তুলে পুতিন আরও বলেন, রাশিয়ার ওপর পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞা খাদ্যশস্য পরিবহনে অসুবিধার সৃষ্টি করেছে। আর এ কারণেই মূলত বিশ্বে খাদ্য ও সারের সংকট দেখা দিয়েছে।
আরও পড়ুন: নদীতে পড়া আইফোন দশমাস পর ফেরত, চলছে আগের মতোই
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেডিও চীন এক প্রতিবেদনে জানায়, রাশিয়া ইন্দোনেশিয়ার মতো বন্ধুরাষ্ট্রের নাইট্রোজেন, ফসফেট ও পটাশ সারের চাহিদা পূরণে ইচ্ছুক।
এদিকে পুতিনের এই ঘোষণার একদিন পরেই শুক্রবার কৃষ্ণ সাগরের ধারে ইউক্রেনের শহর ওডেসায় রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এছাড়া কয়েক ডজন লোক আহতের কথাও বলা হচ্ছে। এ নিয়ে নতুন বেড়েছে উত্তেজনা।
একাত্তর/আরবিএস