মাঙ্কিপক্স: ভারতের সব বন্দরে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

ভারতে এরিমধ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত দুই জন রোগী শনাক্ত হয়েছে। দু’জনেই ঠিকানা কেরালা এবং তাদের উভয়ের নিকট অতীতে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। 

এই পরিস্থিতিতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে মাঙ্কিপক্স ছড়িয়ে যাওয়ার ঝুঁকি কমাতে সব  স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে। 

সোমবার কেরালায় দেশটিতে দ্বিতীয় ব্যক্তির দেহে মাঙ্কিপক্স শনাক্ত হওয়ার পর মন্ত্রণালয় এই নির্দেশ জারি করে। ৩১ বছর বয়সী লোকটি গত সপ্তাহে দুবাই থেকে কেরালায় আসেন।

ভারতে ১৪ জুলাই দক্ষিণ কেরালার কোলাম জেলায় মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম ব্যক্তির দেহে মারাত্মক ভাইরাস জ্বর দেখা দেয়। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

এই ব্যক্তি বিদেশে মাঙ্কিপক্স আক্রান্তের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। এই রোগের বিস্তার ঠেকাতে কর্তৃপক্ষ ওই রাজ্যের ১৪টি জেলায় সতর্কতা জারি করে।

ভারতের কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই এই ব্যাপারে একটি মাল্টিডিসিপ্লিনারি সেন্ট্রাল টিম মোতায়েন করেছে। যারা মাঙ্কিপক্সের উপর সার্বক্ষণিক নজরদারি রাখছে।