রাজা চার্লসকে পুতিনের অভিনন্দন

যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস ফিলিপ আর্থার জর্জকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার লন্ডনে রুশ দূতাবাস এক টুইট বার্তায় জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিটেনের নতুন রাজা রাজা চার্লসকে সিংহাসনে আরোহণের জন্য অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে চার্লসের উদ্দেশ্যে পুতিন বলেছন, সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার জন্য অনুগ্রহ করে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। 

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, আমি মহারাজের সাফল্য, সুস্বাস্থ্য এবং সর্বোত্তম মঙ্গল কামনা করছি। 

এদিকে আলাদা এক বিবৃততে রানি এলিজাবেথের মৃত্যুতেও শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। 

এর আগে শনিবার (১০ সেপ্টেম্বর) ব্রিটেনের রাজা হিসেবে শপথ গ্রহণ করেন সদ্যপ্রয়াত রানি এলিজাবেথের বড় ছেলে তৃতীয় চার্লস ফিলিপ। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা হলেন তিনি। 

আরও পড়ুন: আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা হলেন তৃতীয় চার্লস

সেন্ট জেমস প্রাসাদে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেন চার্লস। প্রাসাদের থ্রোন রুমে প্রিভি কাউন্সিলের সামনে শপথবাক্য পাঠ করে ঘোষণাপত্রে সই করেন তিনি। 

একইদিনে চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষণা করার আগে রানি এলিজাবেথের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। 

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি দিন সিংহাসনে আসীন থাকা দ্বিতীয় এলিজাবেথ গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান।


একাত্তর/আরবিএস