সম্প্রতি 'পরিপূর্ণভাবে' হিজাব না পরার কারণে এক তরুণীকে গ্রেপ্তার করে ইরান পুলিশ। তরুণীর নাম মাহসা আমিনি নামে (২২)।
গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে কোমায় চলে গেলে ওই তরুণীকে ‘মারধরের’ অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
এর মধ্যেই গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মারা গেছেন মাহসা আমিনি।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, মাহসা নামের ওই তরুণী চলতি সপ্তাহের শুরুতে ইরানের কুর্দিস্তান প্রদেশ থেকে রাজধানী তেহরানে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এসময় ‘সঠিকভাবে’ হিজাব না পরায় তাকে গ্রেপ্তার করে ‘গাশত-ই এরশাদ’ নামে পরিচিত ইরানের নৈতিকতা পুলিশ।
‘সঠিকভাবে’ হিজাব না পরার যুক্তি হিসেবে তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়, চুল পুরোপুরি না ঢাকার জন্য মাহসা আমিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরান পুলিশের দাবি, আটক থাকা অবস্থায় মাহসা ‘হার্টের সমস্যায়’ ভুগছিলেন।
তবে পুলিশের এমন দাবি প্রত্যাখ্যান করে মানবাধিকার কর্মীরা বলছেন, পুলিশের মারধরেই মৃত্যু হয়েছে ওই তরুণীর।
একাত্তর/এআর