রানির কফিন স্পর্শ করায় একজন আটক

যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার হলে রানির কফিনের কাছে যাওয়ার পর একজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে। পাবলিক অর্ডার আইনে তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো পুলিশ। 

বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নিয়ম ভেঙে ওই ব্যক্তি রানির কফিনে স্পর্শ করে। তার আচরণ সন্দেহজনক হওয়ায় আটক করা হয়।

উদ্ভূত পরিস্থিতির কারণে ওয়েস্টমিনস্টার হল থেকে রানির শেষ শ্রদ্ধার সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অভিযুক্ত ব্যক্তি কফিনের কাছে পৌঁছে যান এবং রানির মরদেহ সম্বলিত কফিনটি স্পর্শ করেন।

আরও পড়ুন: রানির শেষকৃত্যে সমুচা বিলাবে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি

পার্লামেন্টের একজন মুখপাত্র বলেন, ওয়েস্টমিনস্টার হলের ঘটনা সম্পর্কে আমরা জেনেছি। তাকে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রদ্ধা জানানো সাময়িক সময়ের জন্য ব্যাঘাত ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। 

আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়েছে।

একাত্তর/এসজে