আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ইউক্রেনের জন্যে জরুরি সহায়তা হিসেবে ১৩০ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আইএমএফের এ অর্থ সহায়তার কথা জানান।
আইএমএফের এক বিবৃতিতে বলা হয়, এই প্যাকেজ ইউক্রেনের অর্থ পরিশোধের জরুরি প্রয়োজন মেটাতে সক্ষম হবে। একইসাথে ইউক্রেনের ঋণদাতা ও দাতাদের কাছ থেকে ভবিষ্যতের আর্থিক সহায়তার ক্ষেত্রে এ সহায়তা অনুঘটকের ভূমিকা পালন করবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আইএমএফের এ অর্থ সহায়তার কথা জানিয়ে বলেন, এ অর্থ ইউক্রেনে আসবে। তিনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা ও নির্বাহী বোর্ডকেও এ সহায়তার জন্য ধন্যবাদ জানান।
এদিকে, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা জানান, মূলনীতিগুলো অগ্রাধিকারমূলক ব্যয় এবং আর্থিক স্থিতিশীলতা সুরক্ষার জন্যে প্রস্তুত করা হয়েছে।
আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত
উল্লেখ্য, আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংক ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটাতে ৫৩ কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছে। এছাড়া একইদিনে মার্কিন কংগ্রেস ইউক্রেনকে সহায়তার জন্যে নতুন করে ১২.৩ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে।
একাত্তর/জো