হারের পর ফ্রান্সে বিক্ষোভ, নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ

কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়েছে ৩৬ বছর পর শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। তবে এমন হার মেনে নিতে পারেনি ফ্রান্সের কিছু সমর্থক। হারের পর তারা ফ্রান্সের রাস্তায় বিক্ষোভ করেছেন। সামলাতে শেষে পর্যন্ত পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

রোববার রাতেই প্যারিসসহ ফ্রান্সের অন্য শহরের বিক্ষোভ করে উত্তেজিত জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে সেই ঘটনাগুলোর খণ্ড চিত্র।

আরও পড়ুন: মিসেস ওয়ার্ল্ডের মুকুট কাশ্মীরী কন্যার মাথায়

জানা যায়, ফ্রান্স সরকার ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনো শহরে বড়ো স্ক্রিন বসানোর অনুমতি দেয়নি। তাই ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার কিংবা রেস্তরাঁয় জড়ো হয়েছিলেন মানুষ। 


একাত্তর/এসি