বৈষম্য ও ঘৃণামূলক বক্তব্য ছড়ানো এবং সহিংসতা উসকে দেয়ার অভিযোগে বিতর্কিত ফরাসি ঔপন্যাসিক মিশেল উয়েলবেকের বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের মসজিদ ইউনিয়ন। শুক্রবার (১৩ জানুয়ারি) সংস্থাটি বার্তাসংস্থা এএফপিকে একথা জানিয়েছে।
উয়েলবেক ২০১৫ সালের আন্তর্জাতিকভাবে আলোচিত উপন্যাস ‘সাবমিশন’ এ লিখেছিলেন 'একজন মুসলিম প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছে', যা ইসলামের উত্থান নিয়ে ডানপন্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। তার বইটি প্রচুর পরিমাণে বিক্রি হয়।
তিনি ‘ফ্রন্ট পপুলায়ার’ প্রকাশনার সময় একজন সাক্ষাতকার গ্রহণকারকারীকে বলেছিলেন, ফ্রান্সের মুসলমানদের ‘জাতিগত’ ফরাসি জনগণের কাছ থেকে ‘চুরি করা এবং আক্রমণাত্মক হওয়া’ বন্ধ করা উচিত।
তার এই অনুচ্ছেদগুলো ইঙ্গিত করে যে, ফরাসি মুসলমানদের ওপর সহিংসতা ছড়িয়ে পড়তে পারে, যাকে তিনি ‘বিপরীত বাটাক্লান’ নামে অভিহিত করেছেন। তিনি ইসলামিক স্টেট গোষ্ঠীর সাথে যুক্ত ফরাসি এবং বেলজিয়ান বংশোদ্ভূত জিহাদিদের দ্বারা ২০১৫ সালের বাটাক্লান কনসার্ট হলে হামলার একটি ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন।
উয়েলবেক বলেছেন, বিতর্কিত অনুচ্ছেদগুলো সম্পাদনা করা হবে এবং ভবিষ্যতে অপর একটি বইতে মন্তব্যগুলো থাকবে।
আরও পড়ুন: সাগরে চীনা জাহাজ দেখামাত্র ইন্দোনেশিয়ার রণতরী মোতায়েন
মসজিদ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মুসাউবি এক বিবৃতিতে বলেন, ‘আগামী বইতে মন্তব্যগুলো প্রতিস্থাপনের প্রস্তাব প্রচারের অবসান ঘটাবে না এবং তাদের পরিণতি থেকে মুসলমানরা রক্ষা পাবে না।’
আইনজীবী নাজওয়া এল হাইতে এএফপি’কে বলেন, ‘ফ্রন্ট পপুলায়ার’ এর সহযোগী স্টিফেন সাইমন এবং সাক্ষাৎকার গ্রহণকারী, দার্শনিক মিশেল অনফ্রের নামও মামলায় রয়েছে।
একাত্তর/এসজে