ওয়াগনার গ্রুপের ব্লাহোদাতনে এলাকা দখলের দাবি নাকচ ইউক্রেনের

ইউক্রেনের দোনেৎসক অঞ্চলের ব্লাহোদাতনে গ্রামে একটি আক্রমণ প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের ইউক্রেনের সামরিক বাহিনী। অন্যদিকে গ্রামটি দখলে নিয়ে নেয়ার পাল্টা দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সৈন্য গোষ্ঠী ওয়াগনার গ্রুপ। 

শনিবার (২৯ জানুয়ারি) সকালে যুদ্ধের দৈনিক প্রতিবেদনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, 'ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর ইউনিটগুলো দোনেৎস্ক অঞ্চলের...ব্লাহোদাতনে...এলাকায় দখলদারদের আক্রমণ প্রতিহত করেছে'। 

সেখানে আরও বলা হয়, তারা দোনেৎস্ক অঞ্চলের ১৩টি অন্যান্য বসতি এলাকায় রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে।

ওয়াগনার গ্রুপকে সম্প্রতি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

শনিবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ওয়াগনার গ্রুপ জানায়, তাদের ইউনিটগুলো ব্লাহোদাতনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তবে বার্তাসংস্থা রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে সক্ষম হয়নি।

দোনেৎস্ক অঞ্চলে, বিশেষ করে বাখমুত শহরের চারপাশে লড়াই ঘনীভূত হয়ে উঠলেও ঠিক কোথায় দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে তা জানা যায়নি। এর আগেও অকাল সাফল্যের দাবি করেছে ওয়াগনার গ্রুপ।

বাখমুতে রাশিয়ার আক্রমণ শেষ হয়নি বলে দাবি করেছে ইউক্রেন। তবে সম্মুখসারিতে পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠেছে। 

সেখানে তীব্র যুদ্ধ হয়েছে বলে শুক্রবার জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শনিবার এই অঞ্চলে রাশিয়ার হামলায় চার বেসামরিক নাগরিক নিহত, এবং ১৭ জন আহত হয় বলে দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানান। 

আরও পড়ুন: পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৪ জন নিহত

পশ্চিমাদের কাছ থেকে সামরিক ট্যাংকের প্রতিশ্রুতি আদায় করতে সমর্থ হয়েছে ইউক্রেন। সামনের দিকে অগ্রসরমান রুশ ও মস্কোপন্থী বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য যুদ্ধবিমানও চাইছে তারা। 

শনিবার জেলেনস্কির শীর্ষ সহযোগী জানান, রাশিয়াকে ইউক্রেনের শহরগুলো ধ্বংস করা থেকে বিরত রাখতে ইউক্রেন এবং তার মিত্রদের মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বিষয়ে দ্রুত আলোচনা চলছে।


একাত্তর/এসজে