ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকাদের অন্যতম হলেন রোমারিও। আমেরিকার থেকে ব্রাজিলকে শিরোপা এনে দেয়াতে দুর্দান্ত ভূমিকা রেখেছিলেন এই ফরোয়ার্ড। বিশেষ ধরনের ড্রিবলিংয়ের সঙ্গে গোল করার অদ্ভূত সব কৌশলের কারণে তিনি পেয়েছিলেন দারুণ জনপ্রিয়তা।
সেই রোমারিও’র বড় মেয়ে ফুটবলের পরিবর্তে নাম লিখিয়েছেন প্রাপ্তবয়স্কদের জগতে। ২৫ বছর বয়সী ড্যানিয়েলা ফাভাতো সম্প্রতি মা হয়েছেন। সন্তান জন্মের পরই তিনি এই সিদ্ধান্ত নিলেন।
ফাভাতো এতোদিন কাজ করছেন সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে। সেখানেই তিনি ঘোষণা দেন যে, এবার তিনি এডাল্ট কন্টেন্ট তৈরিতে মনোনিবেশ করবেন।
ইনস্টাগ্রামে ড্যানিয়েলার অনুসারী দুই লাখের ওপরে। গত জানুয়ারিতে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। তার স্বামী ফ্যাবিও এনরিকও একজন পেশাদার ফুটবল খেলোয়াড়।
বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাটলেটিকো ক্যাটেরিনসের হয়ে খেলেন। ড্যানিয়েলা জানিয়েছেন, প্রাপ্তবয়স্কদের মধ্য জনপ্রিয় এক ওয়েবসাইটে যোগ দিলেও তার কন্টেন্ট হবে অনন্য।
আরও পড়ুন: ব্রাজিল দলে নেই নেইমার, নতুন মুখের ছড়াছড়ি
ড্যানিয়েলের বাবা রোমারিওকে ব্রাজিল ফুটবলের সর্বকালের অন্যতম সেরাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ৫৭ বছর বয়সী এই প্রাক্তন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খেলা ছেড়ে রাজনীতিতে নামেন। বর্তমানে রিও ডি জেনিরো শহরের সেনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন।
একাত্তর/এসি