রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিবেশি দেশ বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষিত পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার (২৮ মার্চ) হোয়াইট হাউজে বাইডেন সাংবাদিকদের বলেন, এসব বিপজ্জনক কথাবার্তা এবং একইসঙ্গে এটি উদ্বেগজনক।
তবে রাশিয়া এখনও পরমাণু অস্ত্র মোতায়েন করেনি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে গত ২৫ মার্চ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বেলারুশ হচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর অন্যতম। মস্কো পক্ষের কর্তৃত্ববাদী নেতা আলেকজান্ডর লুকাশেঙ্কো দেশটি পরিচালনা করেন।
আরও পড়ুন: জ্যাকসন হাইটসে সড়কের নাম ‘বাংলাদেশ স্ট্রিট’
ওয়াশিংটন এই পরিকল্পনার নিন্দা করেছে। রাশিয়া ও বেলারুশের প্রতিবেশি দেশ পশ্চিমাপন্থী ইউক্রেনকে পরাজিত করার মস্কোর প্রচেষ্টার এক বছরেরও বেশি সময় পর মস্কো এমন পরিকল্পনা করে।
তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা রাশিয়ার পরমাণু অস্ত্র স্থানান্তরের কোনো লক্ষণ দেখেনি।
একাত্তর/আরবিএস