কিয়েভে ক্রিমিয়ান সেন্টারে ইফতারে অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার মুসলিম সৈন্যদের সঙ্গে ইফতার করেন তিনি।
এসময় ভাষণে ক্রিমিয়ান তাতারদের সর্বোচ্চ সংগঠন মেজলিসের নেতা এবং মুসলিম আলেমদের ধন্যবাদ জানান জেলেনস্কি।
তিনি বলেন, পুরো ইউক্রেনে এমনকি যুদ্ধক্ষেত্রেও যথাযথ মর্যাদায় রমজান মাস পালন করা হচ্ছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর সেখানে কয়েক দফা হামলা করেছে ইউক্রেন।
জেলেনস্কি আরো বলেন, ক্রিমিয়া ইউক্রেনের জনগণ এবং সমাজের অংশ।
ক্রিমিয়ায় মুসলমানদের সঙ্গে রুশ আচরণের সমালোচনাও করেন তিনি।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র সজ্জিত যুক্তরাষ্ট্রের সাবমেরিন
বলেন, ক্রিমিয়া দখলের মাধ্যমে ইউক্রেন এবং ইউরোপকে দাস বানাতে চেয়েছে রাশিয়া। নিষ্পেষণ চালিয়েছে ইউক্রেন, ক্রিমিয়ান তাতার এবং ক্রিমিয়ার মুসলমানদের স্বাধীনতার বিরুদ্ধে।
ক্রিমিয়া পুনরুদ্ধারের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
একাত্তর/আরএ