ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১২ জন, আহত হয়েছেন আরও ২৭ জন। শনিবার সকালে রাজ্যটির রায়গড় জেলার খোপোলি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।
অতিরিক্ত যাত্রী নিয়ে বাসটি পুনে থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। সেই সময় বাসে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। প্রবল গতিতে যাওয়ার সময় আচমকাই সেটি গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ। নামানো হয় উদ্ধারকারী দল।
আহত অনেককেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। এই ঘটনায় গভীর জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভের মধ্যেই নতুন পেনশন নীতিমালা
আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাই মৃতের সংখ্যাও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। বাসটির চালকের কোন খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য দেয়া হবে জানিয়েছে রাজ্যের ট্রাফিক বিভাগ।
একাত্তর/জো