ফিলিপাইনে দুই জাহাজের সংঘর্ষে নিহত এক

ফিলিপাইনের কোরেগিডোর দ্বীপের কাছে দুটি বিদেশী পতাকাবাহী জাহাজের সংঘর্ষে একজন নিহত এবং তিনজন নিখোঁজ রয়েছেন। শনিবার দেশটির কোস্ট গার্ড (পিসিজি) এ তথ্য জানিয়েছে।

পিসিজি জানায়, সিয়েরা লিওনের পতাকাবাহী এমভি হং হাই ১৮৯ ড্রেজার জাহাজ ২০ জন ক্রুসহ শুক্রবার দুর্ঘটনার ফলে ডুবে গেছে। 

২০ জন ক্রুর মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং শনিবার একজন ক্রু সদস্যের মরদেহ পাওয়া গেছে। নিখোঁজ ক্রুদের সন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ৫৫০ সন্তানের বাবা হওয়া ব্যক্তিকে থামতে বললো আদালত

পিসিজি আরও জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী রাসায়নিক ও তেল পণ্যবাহী ট্যাঙ্কার এমটি পেটিট সোউরের ২১ জন ক্রু নিরাপদ রয়েছেন।


একাত্তর/এসজে