রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে একটি জ্বালানি ট্যাংকারে হামলা হয়েছে। উপদ্বীপটির গভর্নর জানিয়েছেন, তাদের ধারণা এটি একটি ড্রোন হামলা।
শনিবার চালানো এই হামলায় জ্বালানি ট্যাংকারে আগুন ধরে যায়।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগকৃত গভর্নর মিখাইল রাজভোজায়েভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, এ হামলায় কেউ হতাহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যেহেতু আগুনের তীব্রতা অনেক বেশি, সেটি পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন: কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আইসিইউতে
হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেনের সেনাবাহিনী। ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপোলে গত কয়েক মাসে অসংখ্যবার হামলা হয়েছে। এসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রুশ কর্মকর্তারা।
একাত্তর/আরএ