রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগিনি প্রিগোজিন বলেছেন, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ওয়াগনারের কার্যক্রম।
সেমন পেগভ নামের এক সামরিক ব্লগারকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেন প্রিগোজিন।
তিনি বলেন, ওয়াগনার শেষ হয়ে আসছে। খুব অল্প সময়ের মধ্যে ওয়াগনারের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এটা একটা ইতিহাস হয়ে যাবে।
তবে তিনি এই কথা মজার ছলে নাকি সত্যিকার অর্থে বলেছেন, এ বিষয়টি নিশ্চিত নয়। কারণ কয়েকদিন আগেও বাখমুতে যুদ্ধ থামানোর কথা বলেছিলেন তিনি।
আরও পড়ুন: ক্রিমিয়া উপদ্বীপে জ্বালানি ট্যাংকারে হামলা
এর একদিন পরই প্রিগোজিন জানান, যুদ্ধ থামানোর ঘোষণাটি ছিল নিছকই মজা। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ওয়াগনারের সেনারা।
একাত্তর/আরএ