বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩৩

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। 

শনিবার দেশটির মৌহন প্রদেশের একটি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর। খবর: এএফপি।

মৌহন প্রদেশের গভর্নর বাবো পিয়েরে বাসিঙ্গার এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে হামলাকারীরা একদল কৃষকের ওপর নির্বিচারে গুলি চালায়।

ওই বিবৃতিতে বলা হয়, মৌহন প্রদেশের চেরিবা বিভাগের ইউলৌ গ্রামে একটি কাপুরুষোচিত ও বর্বর সন্ত্রাসী হামলা হয়েছে। বন্দুকধারীরা তাদের লক্ষ্য বানিয়েছে নিরীহ বেসামরিক নাগরিকদের, যারা নদীর ধারে চাষাবাদ করছিলেন। বিবৃতিতে নিহতের সংখ্যা ৩৩ জন বলে উল্লেখ করেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, মোটরসাইকেলে আসা ভারি অস্ত্রে সজ্জিত লোকজন নির্বিচারে কৃষকদের ওপর গুলি চালায়। নিহতদের শুক্রবার সমাহিত করা হয়।

আরও পড়ুন: রাখাইন থেকে সরানো হয়েছে লক্ষাধিক মানুষ

স্থানীয় বাসিন্দারা জানান, এই হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা গুলি চালানোর আগে ওই এলাকায় বেশকিছু ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।


একাত্তর/জো