চীনে রাস্তা থেকে গাড়ি ছিটকে পড়ে ১১ মৃত্যু

চীনের দক্ষিণাঞ্চলে একটি গাড়ি পাহাড়ি রাস্তা থেকে উল্টে পানিতে পড়ে যাওয়ায় ১১ যাত্রী নিহত হয়েছে।

শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

সিসিটিভি জানায়, চীনের গুয়াংজি প্রদেশে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই গাড়িতে ১৪ জন যাত্রী ছিল।

গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি জলাশয়ে পড়ে।

দুর্ঘটনায় ১১ জন নিহত হলে তিনজন প্রাণে বেঁচে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবরে বলা হয়, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ভিয়েতনামের সাথে লাগোয়া চীনা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পের পর চার দেশে সুনামি সতর্কতা

গত জানুয়ারিতে চীনের পূর্ব জিয়াংসি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৯ নিহত ও ২০ জন আহত হয়।


একাত্তর/আরএ