ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরে অবিস্থত জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় শিশুসহ চার জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে।
ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরে এ অভিযান শুরু হয়। এসময় স্টান গ্রেনেড ও বিষাক্ত গ্যাসসহ অব্যাহতভাবে সরাসরি গুলি চলতে থাকে ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা হলেন- আহমেদ সাকার (১৫), কায়েস জাবারিন (২১), খালেদ আজম (২১) এবং কাসাম আবু সারিয়া (২৯)।
এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ প্রকাশ্যে পশ্চিম তীরে একটি বৃহৎ পরিসরে অভিযান চালানোর আহ্বান জানিয়ে বলেছেন, "সময় এসেছে"।
ইসরাইলি গণমাধ্যমসহ বিভিন্ন সূত্র বলছে, পশ্চিম তীরে হামলা চালাতে গিয়ে মারাত্মক প্রতিরোধের সম্মুখীন হয়েছে ইসরাইলি বাহিনী। এ পর্যন্ত বহু ইসরাইলি সেনা আহত হয়েছে।
ইসরাইলের 'চ্যানেল থার্টিন' জানিয়েছে, আহত ইসরাইলি সেনাদের ঘটনাস্থল থেকে সরাতে অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করতে হয়েছে। তবে হেলিকপ্টার লক্ষ্য করে বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা গুলি চালিয়েছে।
একাত্তর/আরবিএস