সেভাস্তোপোলে আটটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি

রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এবং কৃষ্ণসাগর নৌবহর ক্রিমিয়ান বন্দর সেভাস্তোপোলের উপর আটটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন একজন কর্মকর্তা। 

সেভাস্তোপলের রুশ-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, রোববার ভোরে সেভাস্তোপল বন্দর এবং শহরের বালাক্লাভা ও খেরসোনস জেলায় ড্রোন হামলা হয়।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি বলেন, শহর বা সাগরের কোথাও কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। 

একটি ড্রোন সমুদ্রের উপর গুলি করা হয়, পাঁচটিকে রাশিয়ার বাহিনী দ্বারা বাধা দেওয়া হয় এবং দুটি জলের পৃষ্ঠের ড্রোন তীরে ধ্বংস করা হয় বলে জানান তিনি। 

তবে ক্রিমিয়ান উপদ্বীপে হামলার বিষয়ে কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। 

ইউক্রেন প্রায় কখনোই প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে বা ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করে না। 

আরও পড়ুন: মেক্সিকোতে সাংবাদিককে গাড়ির ভেতর গুলি করে হত্যা

তবে সাম্প্রতিক মাসগুলোতে তারা বলে আসছে, রাশিয়ার সামরিক অবকাঠামো ধ্বংস করা কিয়েভের পাল্টা আক্রমণে সহায়তা করে।


একাত্তর/এসজে