রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সহায়তার জন্য ইউক্রেনে দুই লাখ ২৩ হাজার ৮০০ কামানের গোলা (আর্টিলারি শেল) পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ ব্লকের পরিকল্পনা অনুযায়ী, ইউক্রেনে ১০ লাখ রাউন্ড কামানের গোলা সরবরাহ করবে তারা। সে পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে এসব গোলাবারুদ পাঠালো তারা। খবর: আলজাজিরা।
ইউরোপের ২৭ দেশ নিয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনে কামানের গোলা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলো। সেসময় কিয়েভ বাহিনী গোলার অভাবে ভুগছিলো0।
সে প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ১২ মাসে ১০ লাখ রাউন্ড কামানের গোলা পাঠাবে তারা। এ জন্য গুনতে হবে ২ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুন: দাবানলে পুড়ে ছারখার হাওয়াই, মৃত্যু বেড়ে ৮০
ইইউ মুখপাত্র পিটার স্ট্যানো জানান, সদস্য দেশগুলো ইউক্রেনকে প্রায় দুই লাখ ২৩ হাজার ৮০০ আর্টিলারি শেল সরবরাহ করেছে। এছাড়া বিভিন্ন ধরনের দুই হাজার ৩০০ ক্ষেপণাস্ত্রও পাঠানো হয়েছে ইউক্রেনে।
একাত্তর/জো