চীনা সরকার চায় তার জনগণ সম্ভাব্য গুপ্তচরদের খুঁজে বের করতে দেশটির সরকারকে সাহায্য করুক, এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন এটি দেশটির নাগরিকদের পরস্পরের প্রতি অবিশ্বাসকে বাড়িয়ে দিতে পারে।
ধারণা করা হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন যুক্তরাষ্ট্রকে দেশেটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে এধরনের কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছেন।
সরকারিভাবে নজরদারি এবং গুপ্তচরবৃত্তির মতো বিষয়গুলো নিয়ে জনসাধারণকে শিক্ষিত করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে চীন। সোশ্যাল মিডিয়ায় গুপ্তচরবৃত্তির জন্য আটক ব্যক্তিদের গল্প প্রচারিত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরণের প্রচারণা নাগরিকদের মধ্যে সন্দেহের জন্ম দিচ্ছে যাতে প্রচুর পরিমাণে সম্ভাব্য মিথ্যা অভিযোগে নাগরিকেরা নাজেহাল হতে পারেন।
চীন আগেও এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, আগেও এভাবেই নাগরিকদের একে অপরের বিষয়ে রিপোর্ট করতে উত্সাহিত করা হয়েছিল।
কিছু বিশেষজ্ঞ নাগরিকদের একে অপরের উপর গুপ্তচরবৃত্তি করাকে উত্সাহিত করার বিরুদ্ধে সতর্ক করেছেন, কারণ এটি চীনের সমাজের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এই ধরণের প্রচারণার ফলে মিথ্যা তথ্য এবং ভুল তথ্য ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা নিরাপত্তা বিশেষজ্ঞদের।