পশ্চিম তীরেও ইসরাইলি হামলা, ছয় ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর তুলকারেমে গেলো ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে।

মঙ্গলবার তুলকারেমের থাবেত হাসপাতাল পরিচালকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

হাসপাতাল পরিচালক আমিন খাদের বলেন, ওই শহরে ইসরাইলি সেনাবাহিনীর অভিযান চলাকালে ২১ থেকে ২৯ বছর বয়সের ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে এ সংঘাতের মধ্যেই পশ্চিম তীর থেকে উৎখাত করা হচ্ছে বহু ফিলিস্তিনিকে। 

পশ্চিম তীরে গেলো দেড় মাসে ইসরাইলি সেনাদের হাতে কমপক্ষে ১৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। 

এছাড়া, বেসামরিক ইসরাইলিদের হাতে নিহত হয়েছে অন্তত আট ফিলিস্তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইলি আগ্রাসনে পশ্চিম তীরের ১৫টি বেদুইন ও চাষাবাদের সঙ্গে যুক্ত গোষ্ঠীর অন্তত এক হাজার ১৪৯ মানুষকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে।