ইসরাইলের অব্যাহত বোমা হামলায় সাত লাখেরও বেশি শিশু বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আল জাজিরার খবর।
মঙ্গলবার এক টুইটে ইউনিসেফ লিখেছে, গাজায় সাত লাখের বেশি শিশু ঘরছাড়া হয়েছে। তারা সবকিছু ছাড়তে বাধ্য হয়েছে। এ অঞ্চলে মানবিক সহায়তার চাহিদা বেড়ে গেছে। তাদের টেকসই ও নির্বিঘ্ন সহায়তার জন্য যুদ্ধবিরতি দরকার। সেই সঙ্গে যেসব শিশুকে জিম্মি করা হয়েছে, তাদের নিরাপদে মুক্তির দাবি জানিয়েছে ইউনিসেফ।
সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ১১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে শিশুই সাড়ে চার হাজার।