ফিলিস্তিনের জিডিপি কমেছে, ঝুঁকি বাড়ছে অর্থনীতিতে

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় একদিকে যেমন মৃতের সংখ্যা বাড়ছে, অন্যদিকে ফিলিস্তিনের অর্থনীতিতেও নেমে এসেছে ধস। ইসরাইলি হামলায় এক মাসের মাথায় ফিলিস্তিনের গ্রোস ডমেস্টিক প্রডাক্ট (জিডিপি) ৪ শতাংশ কমে গেছে।

জাতিসংঘের বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইসরাইল-হামাস সংঘাত শুরুর পর ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রায় ২৪ শতাংশ মানুষ চাকরি হারিয়েছেন। ঝুঁকি বাড়ছে দেশটির অর্থনীতিতে। 

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গেলো সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনের জিডিপি ছিলো ২০ বিলিয়ন ডলার। এক মাসে তা কমে দাঁড়িয়েছে ১৯ বিলিয়নে। যেখানে ইসরাইলের জিডিপি ৫০০ বিলিয়ন ডলারের বেশি। 

ইসরাইলি আগ্রাসন চলতে থাকলে আগামী দুই মাসে ফিলিস্তিনের জিডিপি কমবে ৮ দশমিক ৪ শতাংশ। এতে দারিদ্রসীমার নিচে নামতে পারে চার লাখের বেশি মানুষ।

আর ডিসেম্বর মাসে এ সহিংসতা চললে ফিলিস্তিনের জিডিপি নামবে ১৮ বিলিয়নের নিচে। দারিদ্র্যসীমার নিচে নামবে সাড়ে ছয় লাখের বেশি মানুষ।