ইসরাইলি কারিগরি সংস্থা এবং ফিলিস্তিনি ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য গুগল আট মিলিয়ন ডলার বিনিয়োগ করছে৷যার মধ্যে ৪ মিলিয়ন পাবে ফিলিস্তিন আর ৪ মিলিয়ন ইসরাইল।
ইসরাইল-হামাস যুদ্ধের সময় ছোট কোম্পানিগুলোকে আর্থিকভাবে সুরক্ষিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করে গুগল বলে, তারা চার মিলিয়ন সহায়তা তহবিল ইসরাইলের এআই স্টার্টআপগুলোকে সরবরাহ করবে এবং আরও চার মিলিয়ন ডলার প্রাথমিক পর্যায়ের ফিলিস্তিনি স্টার্ট-আপ এবং ব্যবসাগুলোকে প্রদান করবে, যেন তারা তাদের পরিচালনা চালিয়ে যেতে পারে।
এছাড়া গুগল পৃথকভাবে, স্থানীয় এবং আন্তর্জাতিক অলাভজনক সংস্থাগুলির সাথে অংশীদারিত্বে, ফিলিস্তিনি এলাকায় ৫০টি টেক স্টার্ট-আপ ও ১ হাজার ছোট ব্যবসাকে ঋণ এবং অনুদান প্রদান করবে। যা ফিলিস্তিনিদের জন্য নতুন ৪৫০০ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করছে।
গুগলের একটি বিবৃতিতে বলেছে, বর্তমান পরিস্থিতিতে, ইসরাইলের বেশ কয়েকটি স্টার্ট-আপ বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের জন্য লড়াই করছে এবং এই কাজ চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সেতুবন্ধনের প্রয়োজন।