গাজায় চলমান যুদ্ধে ইসরাইলি সেনাদের বিনামূল্যে খাবার সরবরাহের জেরে মধ্যপ্রাচ্যে বয়কটের মুখে পড়ায় ব্যবসায় মন্দা শুরু হয়েছে বিশ্বের অন্যতম প্রধান ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডসের।
মুসলিম দেশগুলির গ্রাহকরা ফিলিস্তিনের সমর্থনে ব্র্যান্ডটির বিভিন্ন খাদ্যপন্য বয়কট শুরুর পরেই মন্দা দেখা দেয়।
সোমবার ম্যাকডোনাল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস কেম্পজিনস্কি বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধের ফলে ফাস্ট ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডস গত চার বছরের মধ্যে এই প্রথম ত্রৈমাসিক বিক্রির লক্ষ্য পূরণ করতে পারেনি।
মধ্যপ্রাচ্য ছাড়াও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো মুসলিম অধ্যুষিত দেশগুলোতে ম্যাকডোনাল্ডসের পণ্য বয়কট চলছে।
ক্রিস কেম্পজিনস্কি বলেন, এই সংকট দীর্ঘায়িত হলে আমরা উল্লেখযোগ্য কোনো উন্নতি করতে পারব না। যুদ্ধ পরিস্থিতি এমন একটি মানবিক বিপর্যয়, যার প্রভাব পরে ম্যাকডোনাল্ডের মতো ব্র্যান্ডগুলির উপর।
পশ্চিমা কয়েকটি ব্রান্ডের মতোই ম্যাকডোনাল্ডস ইসরাইলের প্রতি সমর্থন দেয়। আর এতে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মুসলিম দেশগুলোতে বয়কটের শিকার হয়।
এর আগে গত সপ্তাহে কফি চেইন স্টার বাকস বয়কটের ডাক দেয়ায় মধ্যপ্রাচ্যে তাদের ব্যবসা ক্ষতির মধ্যে পড়েছে।