এ বছরের সর্বোচ্চ ও সর্বনিম্ন রোজার সময়কাল

এ বছর রমজানের মাসে চিলির মুসলমানরা গড়ে ১২ ঘণ্টা ৪৪ মিনিটের রোজা রাখবে। একই সঙ্গে দক্ষিণ গোলার্ধে থাকার কারণে, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকাও এবছর রোজা রাখবে ১২ থেকে ১৩ ঘণ্টার মতো। এই দেশগুলো এই বছর সবচেয়ে কম সময় রোজা রাখবে।

shortest

আর এর বিপরীতে, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের মুসলমানরা এবছর দীর্ঘতম রোজা রাখবে। পবিত্র এই মাসে তারা প্রতিদিন গড়ে ১৭ বা তার বেশি ঘণ্টা রোজা করবে। খবর আল-জাজিরা’র।

longest

তবে, উত্তর গোলার্ধের মুসলমানরা এই বছর কিছুটা হলেও আগের বছরের থেকে ছোট পালন করবে। ২০৩১ সাল পর্যন্ত রোজার দৈর্ঘ্য কমতে থাকবে কারণ রমজান সেই সময় শীতকালে হবে। আর সেই সময় পৃথিবীতে বছরের সবচেয়ে কম সময় দিনের আলো থাকবে।

এর পরের গ্রীষ্ম আসা পর্যন্ত রোজার সময়কালও আবার বাড়বে, কারণ সেসময় বেশি সময় ধরে দিনের আলো থাকে। কিন্তু বিষুবরেখার দক্ষিণে বসবাসকারী মুসলমানদের ক্ষেত্রে এর বিপরীত ঘটনা ঘটবে।