ইসরাইলি সেনারা যেভাবে নির্যাতন চালায় বন্দি ফিলিস্তিনিদের ওপর

বন্দি ফিলিস্তিনিদের বৈদ্যুতিক শক দিচ্ছে ইসরাইলি সেনারা। আর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনি নারীদের ওপর। এমনকি, কুকুর দিয়ে আক্রমণ করিয়ে ক্ষত-বিক্ষত করা হচ্ছে শিশুসহ নিরীহ বাসিন্দাদের শরীর। পর্যাপ্ত খাবার পানিও দেয়া হচ্ছে না তাদের। সম্প্রতি এক প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ।

ছয় মাসের বেশি সময় ধরে চলছে হামাস-ইসরাইল সংঘাত। শুরুতে দখলদারদের দমনে শুধু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পরিকল্পনা থাকলেও বর্তমানে এতে জড়িয়েছে ইরানসহ আরও অনেক দেশ। তাই পাল্টা জবাবে, নিরীহ গাজাবাসীর ওপর হামলার মাত্রা বাড়িয়েছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলি সেনাদের হাতে যৌন সহিংসতার শিকারেরও অভিযোগ উঠেছে। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে।

israil

ওই প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত হাজারের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তেল আবিব। তবে, বেশিরভাগের অভিযোগ তাদের সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করেছে ইসরাইলি সেনারা।

বিশেষ করে বন্দিশালায় পুরুষদের বৈদ্যুতিক শক দেয়া হয়। আর নারীদের সংবেদনশীল স্থানে ছেঁটানো হয় মরিচের গুঁড়ো। পাশাপাশি কুকুর দিয়ে আক্রমণ করানো হয় তাদের। এমনকি তাদের পর্যাপ্ত খাবার পানিও দেয়া হয়নি। এমন পরিস্থিতিতে গাজার ক্রমবর্ধমান মানবিক সংকট অবসানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।