রাশিয়ায় গোলাগুলিতে দুই পুলিশসহ নিহত সাত

রাশিয়ার উত্তর ককেশাস প্রজাতন্ত্রের কারাচায়েভো-চেরকেসিয়ায় গোলাগুলিতে দুই পুলিশ সদস্য ও পাঁচ হামলাকারীর মৃত্যু হয়েছে।

মস্কো টাইমসের খবরে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখার বরাতে বলা হয়েছে, গত সপ্তাহে এমন একটি হামলার পর আবারও একই ধরনের ঘটনা ঘটলো।

এপির খবরে বলা হয়েছে, চৌকিতে দায়িত্ব পালনের সময় পুলিশর ওপর গুলি চালায় হামলাকারীরা। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে দুই পক্ষের সাতজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও চারজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্তকারীদের দ্বারা প্রকাশিত একটি ভিডিওতে ট্র্যাফিক পুলিশের গাড়ির পাশে বেশ কয়েকটি অস্ত্র এবং কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

russia1

আইন প্রয়োগকারীদের হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে একটি ফৌজদারি মামলা হয়েছে।

কারাচায়েভো-চেরকেসিয়ার আঞ্চলিক প্রধান রশিদ তেমরেজভ জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে। গত সপ্তাহের হামলাও এই অপরাধীরা যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।