চীনে তিনশ’ ফুট উঁচু ধূলিঝড়

৩০০ ফুটের বেশি উচ্চতার বালুর দেয়ালে ঢেকে গেছে চীনের একটি শহর। পাশাপাশি শহরটিতে মানুষের দৃষ্টিশক্তি এতোটাই কমিয়ে দিয়েছে যে ২০ ফুট দূরের বস্তুও দেখা যাচ্ছে না।

চীনের দুনহুয়াঙ শহরে সোমবার এমন অভিনব প্রাকৃতিক দুর্যোগ দেখা গেছে। এই ধূলিঝড়ের একটি ভিডিও টুইটারে প্রচার হতেই ভাইরাল হয়ে যায়। 

মার্কিন গণমাধ্যম এবিসি জানিয়েছে, ধূলিঝড়ের তীব্রতায় শহরটির বেশিরভাগ প্রধান সড়ক বন্ধ করে দিতে বাধ্য হয়েছে দুনহুয়াঙের পুলিশ। 

কর্মকর্তারা জানান, ধূলিঝড় এতোটাই তীব্র ছিলো যে, দেখে মনে হয়েছে বালুর দেয়ার ধেয়ে আসছে। ধুলার চোটে মানুষজন আশপাশের কিছুই দেখতে পাচ্ছিলো না। 

শহরটির আবহাওয়া ও দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, নিকটবর্তী গোবি মরুভূমি থেকে ধূলিঝড়টি ধেয়ে এসে বিপর্যয় সৃষ্টি করেছে। থমকে দিয়েছে জনজীবন। 

ধূলিঝড়ের প্রকোপ কমে আসার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নেমে পড়েন উদ্ধারকর্মীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 



একাত্তর/এআর