ভিয়েনায় টেইলর সুইফটের তিন কনসার্ট বাতিল

সম্ভাব্য জঙ্গি হামলার মুখে অস্ট্রিয়াতে জনপ্রিয় আমরেকিান পপতারকা টেইলর সুইফটের তিনটি কনসার্ট বাতিল করা হয়ছে। দেশটির কর্তৃপক্ষ এরিই মধ্যে এই জঙ্গি হামলার পরিকল্পনাকারী দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এবং যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে। এই সপ্তাহে ভিয়েনায় টেইলর সুইফটের তিনটি কনসার্টের হবার কথা ছিলো। কিন্তু জঙ্গি হামলার হুমকি আসার পর আয়োজকরা বুধবার সবগুলো কনসার্ট বাতিল করে দেয়। 

সুইফট তার ‘এরাস’ ট্যুরের অংশ হিসেবে বৃহস্পতি,শুক্র ও শনিবার অস্ট্রিয়ার রাজধানী আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা ছিল। 

Taylor Swift cancels Vienna concerts after alleged terrorist plot

ইভেন্ট সংগঠক বারাকুডা মিউজিক বুধবার গভীর রাতে তার ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেন, সবার নিরাপত্তার জন্য তিনটি নির্ধারিত শো বাতিল করা ছাড়া আমাদের কোন বিকল্প নেই। এটি স্টেডিয়ামে একটি পরিকল্পিত হামলার বিষয়টি নিশ্চিত করেছে সরকারি কর্মকর্তারা। 

ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে,আইসিসের প্রতি সহানুভূতিশীল এক ১৯ বছর বয়সী অস্ট্রিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলের তেরনিৎজ থেকে তাকে আটক করা হয়। ওপর ব্যক্তিকে ভিয়েনায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে,ইন্টারনেটে আইসিসের প্রচারণায় তারা প্রভাবিত হন। সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে বিস্ফোরক ও রাসায়নিক উপকরণ পাওয়া গেছে বলেও জানায় পুলিশ। 

এদিকে ব্যারাকুডা মিউজিক জানিয়েছে, ১০ কর্মদিবসের মধ্যে টিকিটের মূল্য ক্রেতাদের কাছে ফিরিয়ে দেয়া হবে। গত বছরের ১৮ মার্চ থেকে টেইলর সুইফট ‘এরাস’ ট্যুরে অংশ নিচ্ছেন।