ইসরাইলি অভিযানের মুখে এবার ঘর ছাড়ছেন পশ্চিম তীরের বাসিন্দারা

টানা তৃতীয় দিনের মতো ইসরাইলি সেনাবাহিনীর অভিযানের মুখে জেনিনে ঘর-বাড়ি ছাড়ছেন শতশত বাসিন্দা।

ডয়চে ভেলের খবরে প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়েছে, পশ্চিম তীরের শহরটিতে ড্রোন থেকে অভিযানের বিষয়ে সতর্কবার্তা দেয়া হচ্ছিলো।

গাজায় যুদ্ধবিরতির প্রথম সপ্তাহেই পশ্চিম তীরে ইসরাইলের এই অভিযান শুরু হয়। অভিযানটিতে ভারী সামরিক সরঞ্জামসহ হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।

যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তির আওতায় ইসরাইলি বন্দিদের পাশাপাশি তাদের জেলে বন্দি ফিলিস্তিনেদেরও প্রথম দফায় মুক্তি দেয়া হয়েছে।

Jenin1

ইসরায়েলের এক মুখপাত্র জানিয়েছেন, শহরটির শরণার্থী শিবিরে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির তথ্যের ভিত্তিতে নতুন এই অভিযান চালানো হচ্ছে।

ইসরাইলের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি এক বিবৃতিতে বলেছেন, আমাদের প্রস্তুত থাকতে হবে যেন জেনিনের ক্যাম্প থেকে অন্যান্য জায়গাতেও অভিযান পরিচালনা করা যেতে পারে৷