নাইজেরিয়ার কেন্দ্রীয় রাজ্য বেনুয়েতে আবারও ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন মিলিশিয়া বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ শুক্রবার (১৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, পুলিশের মুখপাত্র অ্যানে সেউয়েস ক্যাথেরিন এক বিবৃতিতে বলেছেন, তারা রাতে একটি প্রতিবেদন পেয়েছেন বেনু রাজ্যের একটি অঞ্চলে ‘বিপুল সংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া আক্রমণ করেছে’।
তিনি বলেন, ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোরে আক্রমণকারীদের প্রতিহত করার সময় তারা নিরপরাধ কৃষকদের ওপর বিক্ষিপ্তভাবে গুলি চালিয়ে পাঁচ জনকে হত্যা করে।
দুর্ভাগ্যবশত পার্শ্ববর্তী স্থানীয় সরকার এলাকায় আরেকটি একযোগে আক্রমণে পুলিশ পৌঁছানোর আগেই ১২ জন নিরীহ মানুষ নিহত হয়। মধ্য নাইজেরিয়ায় জমির ব্যবহার নিয়ে গবাদি পশুপালক এবং কৃষকদের মধ্যে সংঘর্ষ সাধারণ ঘটনা।
দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুটি হামলায় নিকটবর্তী উত্তর-মধ্য মালভূমি রাজ্যে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হলো।