মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষে একটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ বৈঠক করেছেন বলে দাবি করা হয়েছে। তবে, পরবর্তী পদক্ষেপগুলো এখনও স্পষ্ট নয়।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার যৌথ সাংবাদিক সম্মেলনে প্রথমে বক্তব্য রাখেন পুতিন। তিনি আলোচনাকে ‘পরস্পরের প্রতি সম্মানের গঠনমূলক পরিবেশে’ অনুষ্ঠিত বলে বর্ণনা করেন।
পুতিন জানান, কিছু ‘চুক্তি’ হয়েছে, তবে কোনো নেতাই আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি এবং তারা সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি।
আলোচনা মাত্র তিন ঘণ্টায় শেষ হয়, যা প্রাথমিক অনুমানের চেয়ে এক ঘণ্টারও কম এবং ক্রেমলিনের প্রত্যাশার চেয়ে তিন ঘণ্টারও কম সময়ে।
পুতিন বলেন, আজকের চুক্তি কেবল ইউক্রেন সমস্যার সমাধানেরই সূচনা নয়, বরং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক পুনরুদ্ধারেও সহায়তা করবে।
পুতিন ইউক্রেনকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করেন, তবে সংঘাতের ‘মূল কারণগুলো নির্মূল’ করার প্রয়োজনীয়তার কথা বলেন, যে শব্দগুলো তিনি ২০২২ সালের অবৈধ আগ্রাসনকে সমর্থন করতে পূর্বে ব্যবহার করেছিলেন।
ট্রাম্প বৈঠকটিকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে বর্ণনা করে বলেন, ‘অনেক বিষয়ে’ একমত হয়েছে, তবে তিনিও কোন বিষয়ে চুক্তি হয়েছে তা বিস্তারিত জানাননি। তবে তিনি বলেন, শান্তি চুক্তির দিকে এগোনোর ক্ষেত্রে ‘এখনও পৌঁছানো যায়নি।’
ট্রাম্প বলেন, আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, বলতে গেলে বেশিরভাগ বিষয়ে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এখনও পৌঁছাতে পারিনি, তবে কিছুটা অগ্রগতি হয়েছে। চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই।
ট্রাম্প জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের সঙ্গে পুতিনের সঙ্গে তার আলোচনার বিষয় নিয়ে কথা বলবেন। তিনি আশা প্রকাশ করেন যে, পরবর্তী পদক্ষেপ হবে জেলেনস্কি এবং পুতিনের মধ্যে সরাসরি বৈঠক, যদিও এই বৈঠকের জন্য কোনো অগ্রগতি হয়েছে কিনা তা স্পষ্ট নয়