দাবি পূরণ না হলে প্রিয়জনের মরদেহ নেবে না পরিবারগুলো

নেপালে জেন জি বিক্ষোভের সময় শহীদদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রিয়জনের মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন তাদের পরিবার। সেই সঙ্গে দাবি ও অধিকার আদায়ে বিক্ষোভের সময় আহতদে সঙ্গে নিয়ে একটি সংগ্রাম কমিটিও গঠন করেছে শহীদের পরিবারগুলো। 

রোববার (১৪ সেপ্টেম্বর) বালুওয়াতারে প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারি বাসভবনের বাইরে জড়ো হয়ে পরিবারগুলো জানিয়েছে যে, তারা সরাসরি তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে।

নিহতদের একজনের আত্মীয় কামাল সুবেদী বলেন, শনিবার প্রধানমন্ত্রীর সাথে একটি মৌখিক চুক্তি হয়েছে। তরাই পরিপেক্ষিতে রোববার তারা জড়ো হয়েছেন একটি লিখিত প্রতিশ্রুতি আশায়। 

পরিবারগুলো দাবি করছে, ৮-৯ সেপ্টেম্বরের বিক্ষোভে নিহত সকলকে শহীদ ঘোষণা করা হোক এবং রিং রোডের আশেপাশে জানাজাসহ অন্ত্যেষ্টিক্রিয়ার সময় রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হোক এবং পরিবারগুলো কেবল তাৎক্ষণিক আর্থিক সহায়তাই নয়, সচিব পর্যায়ে পেনশনের অধিকারও পাবে।

প্রধানমন্ত্রী কার্কি দায়িত্ব গ্রহণের পর, নিহতদের প্রতি ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন। তবে, পরিবারগুলো বলছে, নিহতদের আত্মত্যাগকে যথাযথভাবে স্বীকৃতি দেয়ার জন্য আরও ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহীদদের মরদেহ গ্রহণ না করারও ঘোষণা দিয়েছেন তারা।