নেপালে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

নেপালে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১২টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।

ইউরো ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিলো মাত্র ১০ কিলোমিটার।

নেপালে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত

এর দূরত্ব ছিলো, কাঠমান্ডু থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিম পশ্চিমে এবং পোখরার ১৮ কিলোমিটার পূর্ব পশ্চিমে।

তাৎক্ষণিক এ ঘটনায় হতাহতের সংবাদ পাওয়া যায়নি।