মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সকালে মার্কিন-ইসরাইলি বিমান হামলায় নিহত হন তিনি।
এক বিবৃতিতে মেজর জেনারেল খাদেমির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি। এতে বলা হয়েছে, মার্কিন-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায় মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।
এদিকে আইআরজিসি গোয়েন্দা প্রধানের হত্যার দায় স্বীকার করেছে দখলদার ইসরাইল।
ইসরাইল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত হওয়া ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা।
খাদেমি তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার চারদিন পর আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেন। কাজেমি গত বছরের ১৫ই জুন ইসরাইলের হামলায় নিহত হন।