রাশিয়ার উত্তর ককেশাসে অবস্থিত ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষার ঝড়ে পাঁচ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ১৯ জন পর্বতারোহীর একটি দল মাটি থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত এ দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। বাকি ১৪ জনকে নীচে আজাউ উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রবল বাতাস, ঝাপসা দৃশ্যমানতা ও শূণ্যের নিচে থাকা তাপমাত্রার মতো পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়েছে
আয়োজক সংস্থা 'এলব্রাস ডট গাইড'জানিয়েছে, দুর্ঘটনার সময় পর্বতারোহীদের সাথে চারজন পেশাদার গাইড ছিল বলে জানিয়েছে
আরও পড়ুন: ওসির কক্ষে হত্যা মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও প্রকাশ্যে
সংস্থাটি আরও জানায়, পর্বত আরোহনের সময় একজন আরোহী অসুস্থ বোধ করলে সে একজন গাইডের সাথে ফিরে যায়। পরে ওই আরোহী গাইডের বাহুতে মৃত্যুবরণ করে। বাকিরা চূড়ায় আরোহণ করতে গেলে ঝড়ের কবলে পড়ে।
মৃত পাঁচজনের মধ্যে দুজন পর্বতারোহী ঠান্ডায় জমে মারা যান। গাইডের সাথে নিচে নামার পর মৃত্যু হয় আরেকজনের। অন্য দুইজন সংজ্ঞা হারিয়ে ফেললে তাদের নিচে নামিয়ে আনার সময় মৃত্যু হয়। আরোহীদের মধ্যে একজনের এক পা ভেঙে যায়।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করা হবে। এলব্রাস পর্বত আরোহনের সময় আয়োজক সংস্থাটি নিরাপত্তা ও নিয়ম মেনেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
একাত্তর/আরবিএস