ট্র্যাম্পের কাছে নিজ রাজ্যে হারলেন নিকি হ্যালি

সাউথ ক্যারোলিনায় নিকি হ্যালির বিরুদ্ধে ব্যাপক জয়ের পর রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর দৌড়ে এক ধাপ এগিয়ে গেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলিনা নিকি হ্যালির নিজের রাজ্য। যেখানে তিনি দুই মেয়াদে গভর্নর হওয়া সত্ত্বেও ট্রাম্পের কাছে হেরে গেছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট তার প্রাথমিক প্রতিপক্ষের নিজের রাজ্যে ২০ পয়েন্টের ব্যবধানে জিতেছেন এবং এরই সাথে এটি তার টানা চতুর্থ জয়।

এবারের সাউথ ক্যারোলিনায় মোট ভোটের প্রায় অর্ধেকের বেশি পেয়েছেন ট্রাম্প। তিনি ৫৯ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে নিকি হ্যালি পেয়েছেন ৩৯ দশমিক সাত শতাংশ ভোট।

নিকি হ্যালি বাদে রিপাবলিকান সকল প্রেসিডেন্ট প্রার্থী প্রতিযোগিতা থেকে সরে এসেছে। হ্যালি একমাত্র রিপাবলিকান, যিনি ট্রাম্পকে এখনও টক্কর দিচ্ছেন এবং আগামীতেও দেবেন বলে জানিয়েছেন।

Haley

শনিবার রাতে মার্কিন মিডিয়া ট্রাম্পকে জয়ী ঘোষণা করার কয়েক মিনিট পর তিনি সমর্থকদের বলেন, জো বাইডেন আমাদের দেশকে ধ্বংস করে ফেলেছে। জো বাইডেনের চোখে চোখ দিয়ে তাকিয়ে আমরা বলবো- ‘গেট আউট জো’, ‘ইউ আর ফায়ারড’।

শনিবারের বিজয়ের মাধ্যমে ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে গেলেন এবারকার প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়নের দৌড়ে । ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সাথে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি আগামী নভেম্বরে।