এনভিডিয়া কাঁপানো কে এই চীনা গুপ্তচর অ্যালিস হুয়াং?

বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া’র সাড়ে ৪ ট্রিলিয়ন ডলারের বিশাল সাম্রাজ্য আজ এক নজিরবিহীন স্ক্যান্ডালে কাঁপছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবের রূপকার ও এনভিডিয়ার প্রধান নির্বাহী ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং এক চীনা গোয়েন্দা এজেন্টের সাথে পরকীয়ার কথা স্বীকার করে নিয়েছেন।

প্রতিষ্ঠানটির বোর্ড তার বিরুদ্ধে ওঠা এই চাঞ্চল্যকর অভিযোগের স্বাধীন তদন্ত শুরু করার পরপরই সিলিকন ভ্যালি থেকে ওয়াশিংটন পর্যন্ত সর্বত্র শুরু হয়েছে তোলপাড়।

Nvidia Scandal 06
মার্কিন শীর্ষ দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রথম প্রকাশ পায়, তাইওয়ানে জন্ম নেয়া এই বিলিয়নিয়ারের সাথে অ্যালিস হুয়াং (বা হুয়াং লে) নামের এক চীনা ব্যবসায়ীর ঘনিষ্ঠ শারীরিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিলো। মার্কিন গোয়েন্দাদের মতে, অ্যালিস হুয়াং কোনো সাধারণ ব্যবসায়ী নন, তিনি আসলে বেইজিংয়ের ‘মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি’-এর হয়ে কাজ করা এক প্রশিক্ষিত গোয়েন্দা এজেন্ট।

জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের প্রথম পরিচয় ঠিক কবে হয়েছিল তা স্পষ্ট নয়। তবে ২০২৪ সালের জুনে তাইপেইয়ের এক বারে ‘গিগাবাইট’ ও ‘নেটথান্ডার’-এর নির্বাহীদের সাথে মদ্যপানের সময় তাদের প্রথমবার একসাথে ক্যামেরাবন্দী করা হয়। ঠিক এই সময়টিতেই অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’ এনভিডিয়ার কাছ থেকে কোটি কোটি ডলারের অত্যাধুনিক এআই মাইক্রোচিপ কেনা শুরু করে।

Nvidia Scandal 05
এরপর ২০২৫ সালের মে মাসে, তাইপেইয়ের এক রেস্তোরাঁর বাইরে সাংবাদিকদের সঙ্গে জেনসেন কথা বলার সময় ঠিক তাঁর পেছনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় অ্যালিসকে। ততদিনে মেগাস্পিড ও এনভিডিয়ার এই অস্বাভাবিক চুক্তি মার্কিন ওয়াশিংটন প্রশাসনের নজরে চলে আসে।

নিউ ইয়র্ক টাইমস এবং ফাইন্যান্সিয়াল টাইমসের দেখা এক ক্লাসিফাইড মেমোর তথ্য অনুযায়ী, চীনা গোয়েন্দা সংস্থা অ্যালিস হুয়াংকে বিশেষ মিশন দিয়ে পাঠিয়েছিলো, এনভিডিয়া প্রধানকে প্রভাবিত করে চীনের ওপর মার্কিন চিপ রপ্তানির কড়া আইনি বিধিনিষেধ শিথিল করা।

গত দুই বছরে মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে ৪.৮ বিলিয়ন (৪৮০ কোটি) ডলারেরও বেশি মূল্যের চিপ কিনেছে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার অন্যতম বৃহৎ ক্রয়ে পরিণত হয়।

Nvidia Scandal 02
অ্যালিস হুয়াং (প্রকৃত নাম: হুয়াং লে) একজন চীনা নাগরিক। তাঁর বায়োডাটা অনুযায়ী, তিনি সাবেক টিভি রিপোর্টার হিসেবে হু নান টিভি এবং চীনের রাষ্ট্রীয় চ্যানেল সিসিটিভিতে কাজ করেছেন। এর বাইরে তিনি এইচএসবিসি’র প্রাইভেট ব্যাংকিং বিভাগের প্রধানের সহকারী এবং পরবর্তীতে সিআইটিআইসি সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে দ্য নিউ ইয়র্ক পোস্টের অনুসন্ধানে এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। হু নান টিভির এক সিনিয়র এক্সিকিউটিভ জানিয়েছেন, তিনি জীবনে কখনো এই নারীর নাম শোনেননি! সিসিটিভির ওয়েবসাইটেও তার কোনো রেকর্ড পাওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে, তাঁর সিভি পুরোটাই গোয়েন্দা কভার হিসেবে তৈরি করা হয়েছিল। ২০২৩ সালে তৈরি করা ‘মেগাস্পিড’ নামক সিঙ্গাপুরভিত্তিক এআই ক্লাউড সংস্থাকে আড়াল বানিয়ে তিনি চিপ পাচার ও গোয়েন্দাগিরি চালাচ্ছিলেন।

এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং মার্কিন প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের হ্যালোইন পার্টিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই পরিস্থিতিকে খুবই জটিল বলে উল্লেখ করেছেন।

Nvidia Scandal 01
ট্রাম্প বলেন, আমি সব সময় জেনসেন হুয়াংকে খুব সৎ মানুষ হিসেবে দেখে এসেছি। সে খুব বুদ্ধিমান এবং অসাধারণ এক ব্যক্তি। তবে পরিস্থিতিটা বেশ জটিল এবং আমাদের প্রশাসন এটি সূক্ষ্মভাবে খতিয়ে দেখবে।

অন্যদিকে, প্যারিসে জি-সেভেন বৈঠকে যাওয়ার পথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, বিষয়টির স্পর্শকাতরতা এবং এনভিডিয়ার অভ্যন্তরীণ করপোরেট তদন্ত চলার কারণে আমি এই মুহূর্তে কোনো কথা বলতে পারব না।

উল্লেখ্য, সান্তা ক্লারা-ভিত্তিক প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া গত আগস্টে এক প্রান্তিকেই ৫৭.৬৯ বিলিয়ন ডলার মুনাফা রেকর্ড করেছে। এমন এক সময়ে সিলিকন ভ্যালির অন্যতম সফল সিইও’র এই রূপসী চীনা নারী এজেন্টের ফ্রেমে আটকা পড়ার খবর বিশ্ব পুঁজিবাজার ও ভূ-রাজনীতিতে বড় ধরনের ভূকম্পন তৈরি করেছে।