জলবায়ু রক্ষায় প্রতিবেশী দেশগুলোকে মালয়েশিয়ার

ইন্দোনেশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে জলবায়ু রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া।

দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি ইন্দোনেশিয়ার পরিবেশ বিষয়ক মন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে পরিবেশ রক্ষায় জাকার্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানানো হয়।

এছাড়া মালয়েশিয়ার বৃক্ষরোপণ বিষয়ক প্রতিষ্ঠানগুলোতেও এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি কুয়ালালামপুরের বায়ুমানের অবনতির জন্য ইন্দোনেশিয়াকে দোষারোপ করছে মালয়েশিয়া। যদিও ইন্দোনেশিয়া এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকার বাতাসে দূষণের অস্তিত্ব পায়নি।

ইতোমধ্যে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে সাময়িকভাবে স্কুল বন্ধ করার ঘোষণা দেয়া হয়েছে। তারা এই দূষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টিপাতের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পরিবেশ অধিদফতর।