লন্ঠন উৎসবে রঙিন চীন

চোখ ধাঁধানো আলোকসজ্জা আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে রোববার উদযাপিত হলো চীনের ঐতিহ্যবাহী লন্ঠন উৎসব।

china

মূলত চীনের নববর্ষ লুনার ও বসন্তের আগমনকে স্বাগত জানাতেই এই আয়োজন।

china1

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, লুনার নববর্ষের পরে দু’সপ্তাহ ধরে চলা আয়োজনের পর্দা নামে এই লন্ঠন উৎসবের মাধ্যমে।

china2

এবার লুনার নববর্ষ শুরু হয় ১০ ফেব্রুয়ারি এবং চীনারা তাদের ক্যালেন্ডারে ‘খরগোশ’ বছরকে বিদায় দিয়ে এবার ‘ড্রাগন’ বছরকে স্বাগত জানাচ্ছে।

china3

চীনা ক্যালেন্ডার অনুযায়ী নতুন এই বর্ষ দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও পূর্ব এশিয়ার কিছু দেশেও উদযাপিত হচ্ছে।

china4

প্রতি বছর এই দিনের অপেক্ষায় থাকেন চীনা নাগরিকরা। এসময় থাকে লম্বা ছুটি এবং একসঙ্গে উৎসবে মাততে লাখ লাখ মানুষ পরিবারের কাছে ছুটে যায়।

china5

উৎসব উপভোগ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসে পর্যটকরাও।

china6

পুরো চীনেই জ্বালানো হয় রঙ-বেরঙের লুণ্ঠন। ঐতিহ্যবাহী লণ্ঠনের পাশাপাশি আতশবাজি ফোটানো, রাতের কেনাকাটা এবং নৃত্য ও অভিনয় শিল্পীদের অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠে চীনের শহরগুলি।